ধর্মপাশায় ধারাম হাওরে নৌকা ডুবে এক কৃষক নিখোঁজ

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মে ১৬, ২০২২

ধর্মপাশায় ধারাম হাওরে নৌকা ডুবে এক কৃষক নিখোঁজ

প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারাম হাওরের গাগলাখালী ফসলরক্ষা বাঁধের ভাঙা অংশ পার হতে গিয়ে ডিঙি নৌকা ডুবে মো. সোহেল মিয়া (৩২) নামের এক কৃষক নিখোঁজ হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটার এ ডিঙি নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজ কৃষক উপজেলার জয়শ্রী ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত মজিদ আলীর ছেলে।

 

জানা যায়, নিখোঁজ সোহেল মিয়ার বাড়ির সামনে বরইয়া নদীতে বর্ষাকালে চলাচলের জন্য ডিঙি নৌকাটি বাধা ছিল। নদীতে পানি বৃদ্ধি পেয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় ওই ভাঙা অংশ দিয়ে ডিঙি নৌকাটি তার বাড়ির পেছনে নিয়ে যাচ্ছিলেন। ডিঙি নৌকাটি নদী থেকে ওই ভাঙা অংশ দিয়ে হাওরে প্রবেশ করার সময় প্রবল ¯স্রুতের কারণে নৌকাটিসহ তিনি ডুবে যান। নৌকা ডুবে নিখোঁজ হওয়ার বিষয়টি তার পরিবারের লোকজন জানতে পেরে ঘটনাস্থলে আরো কয়েকটি নৌকা নিয়ে তাকে খোঁজতে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরাত চালালেও ডুবে যাওয়া নৌকা ও সোহেলকে উদ্ধার করা যায়নি।

 

ধর্মপাশা থানার এসআই তপন চন্দ্র দাস বলেন, ‘উদ্ধার তৎপরতা চলছে। কিন্তু এখনও নিখোঁজ কৃষককে পাওয়া যায়নি। আমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিয়েছি

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31