সিলেট বিভাগের সেরা অফিসার নবীগঞ্জ সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ

প্রকাশিত: 3:36 PM, May 24, 2022

সিলেট বিভাগের সেরা অফিসার নবীগঞ্জ সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ

বুলবুল আহমেদ/ নবীগঞ্জঃঃ

 

ভূমি সপ্তাহ উপলক্ষে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওসমানী মিলনায়তনে সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট গ্রহণ করেছেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ।

 

জানাযায়, জাতীয় ভূমি সেবা সপ্তাহ ২০২২ উপলক্ষে গত বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ভূমি মন্ত্রণালয়ের পিএএ সচিব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দেশসেরা ৮ জন এসিল্যান্ডকে সম্মাননা প্রদান করা হয়েছে।

 

এর মধ্য সিলেট বিভাগের সেরা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন অনুষ্টানের প্রধান অতিথি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি। অনুষ্টানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও বার্তাও প্রদর্শন করা হয়।

 

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশকে এ সম্মাননা যাদের কল্যানে সু-নিশ্চিত করা হয়েছে জানিয়ে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জীসহ সকল এডিসি এবং নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনসহ তাহার টিম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

বিশেষ করে এ অর্জনে তিনি ভূমি মন্ত্রণালয়ের সচিব ও জেলা প্রশাসক ইশরাত জাহান এর প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তার এ সাফল্যের খবরে আয়োজক কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে জাতীয় অনলাইন অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30