বিশ্বনাথে‘বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও জনসচেতনতামূলক’ সেমিনার

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

বিশ্বনাথে‘বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও জনসচেতনতামূলক’ সেমিনার
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে বিআরডিবি মিলনায়তনে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও জনসচেতনতামূলক’ প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া। সেমিনারে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর (অটো) রহিমা আক্তার।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সিও সাদেক আলীর পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, থানার পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন, ইউনিয়ন পরিষদের সচিব বিজিত চন্দ্র সরকার, মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930