চানাচুর বিক্রেতার হাতে চানাচুর বিক্রেতা খুন

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

চানাচুর বিক্রেতার হাতে চানাচুর বিক্রেতা খুন

 জেলা প্রতিনিধি/ সুনামগঞ্জঃ

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় ধারের ২০ টাকা নিয়ে মারামারিতে এক চানাচুর বিক্রেতার হাতে আরেক চানাচুর বিক্রেতার মৃত্যু হয়েছেন। নিহত কদবুত আলী (৬৪) উপজেলার বড়কাটা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বড়কাটা গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড়কাটা গ্রামের কদবুত আলী ও একই গ্রামের আব্বাস মিয়া চানাচুর বিক্রি করেন। কয়েকদিন আগে আব্বাস মিয়ার কাছ থেকে ২০ টাকা ধার নেন কদবুত আলী। শনিবার দুপুরে আব্বাস মিয়া পাওনা ২০ টাকা চাইতে গেলে কদবুত আলীর সঙ্গে তর্কবিতর্কির এক পর্যায়ে  আব্বাস মিয়া মারধর করলে কদবুত আলী সেখানেই মারা যান। খবর পেয়ে থানা পুরিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করা হয়। এবং  চানাচুর বিক্রেতা আব্বাস মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম বলেন, ২০ টাকার জন্য আব্বাস মিয়া ও কদবুত আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুজনের মধ্যে মারামারির সময় কদবুত আলী মারা যান।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্বাস মিয়াকে আটক করা হয়েছ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930