চাঞ্চল্যকর গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামী ভন্ড কবিরাজ গ্রেফতার

প্রকাশিত: 7:38 PM, September 10, 2022

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সদর ক্যাম্প, সিলেট এর অভিযানে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন এলাকা থেকে চাঞ্চল্যকর গৃহবধূগণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী ভন্ড কবিরাজ সুহেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার ভিকটিম নিজের ৪ বছরের ছেলেকে স্বামীর হেফাজত থেকে নিজের হেফাজতে আনার জন্য ভন্ড কবিরাজ সুহেল মিয়া (৩৫) এর শরণাপন্ন হলে কবিরাজ তাকে চিকিৎসা না করিয়ে সন্ধ্যা ৭টা ঘটিকা পর্যন্ত বিভিন্ন টালবাহানা করে সেখানে বসিয়ে রাখে।

 

পরবতীতে ঘটনার দিন সন্ধ্যা অনুমান ৭টার সময় আসামী ভন্ড কবিরাজ সুহেল মিয়া (৩৫) ও অজ্ঞাতনামা আরো এক জনের সহায়তায় ভিকটিমকে গোলাপগঞ্জ মডেল থানাধীন উত্তর ধারাবহর সাকিনস্থ এজাহারনামীয় প্রধান আসামী ভন্ড কবিরাজ সুহেল মিয়া (৩৫) এর বসত ঘরের ভিতর ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর ২০২২ ইংরেজি তারিখে এজাহারনামীয় ১ জন সহ অজ্ঞাতনামা আরো ১ জনের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় জোরপূর্বক গণধর্ষণ এর একটি মামলা দায়ের করেন।

 

এর পরিপ্রেক্ষিতে আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সদর ক্যাম্প, সিলেট এর একটি আভিযানিক দল গতকাল (৯ সেপ্টেম্বর) ২০২২ইংরেজী তারিখে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট জেলার গোলাপগঞ্জ মডেল থানার জোরপূর্বক গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার গোলাপগঞ্জ থানার উত্তর ধারাবহর এলাকার বাসিন্দা সইব উদ্দিন এর পুত্র ভন্ড কবিরাজ সুহেল মিয়া (৩৫)। ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30