সিলেটে করোনাভাইরাসের কারণে চালু হলো হটলাইন

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০

সিলেটে করোনাভাইরাসের কারণে চালু হলো হটলাইন

স্টাফ রির্পোটারঃঃ

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে করোনাভাইরাস আতংকের জন্য সেবা দানে দুটি হটলাইন চালু করা হয়েছে। আজ শনিবার থেকে হটলাইন দুটি সার্বক্ষণিক খোলা থাকবে। হটলাইন দুটি হলো- ০১৭১৩২৩২৭৩৩ এবং ০১৭১৪১৬৪৬৫৫। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

 

তিনি জানান, হাসপাতালের জরুরি বিভাগে (ইমার্জেন্সি) হটলাইন দুটি আজ শনিবার থেকে চালু করা হয়েছে। এ হটলাইনে দিন-রাত সবসময় সাড়া দেওয়া (রেসপন্স) হবে। কারো মধ্যে করোনাভাইরাসের ন্যূনতম লক্ষণ দেখা গেলে দ্রুত ওই হটলাইনে কল করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

এক প্রশ্নের জবাবে সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ‘শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে এখন শুধু জ্বরাক্রান্ত বা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ আছে এমন রোগীকেই আমরা ভর্তি করছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930