ছাতকে গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অন্নকুট মহোৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

ছাতকে গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অন্নকুট মহোৎসব অনুষ্ঠিত

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় সনাতন ধর্মাবলম্বিদের ধর্মীয় অনুষ্ঠান অন্নকুট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে অন্নকুট উৎসবের মহাপ্রসাদ উপস্থিত পূণ্যার্থীদের মধ্যে বিতরণ করা হয়। অন্নকুট উৎসব উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় বিশেষ আরাধনা, প্রার্থনা ও নাম-কীর্ত্তন অনুষ্ঠত হয়। অন্ন(ভাত) ও মিষ্টান্ন ছাড়াও একশ ৮ পদের ব্যঞ্জন রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়।

 

প্রতি বছরই কার্তিক মাসের আমবশ্যা শেষে প্রতিপদ তিথিতে ছাতক শহরের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অন্নকুট মহোউৎসব আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করা হয়। পৌরাণিক কাহিনী মতে, ভগবান শ্রীকৃষ্ণের বাসস্থান বৃন্দাবনের বাসীন্দারা বৃষ্টির দেবতা দেবরাজ ইন্দ্রের পূজা করতেন। ইন্দ্র দেবের সন্তোষ্টির জন্য অন্ন(ভাত) ও মিষ্টান্ন ছাড়াও ৫৬ পদের বিলাসী ব্যঞ্জন রান্না করে ভোগ নিবেদন করতেন বৃন্দাবনবাসীরা।

 

একদিন বৃন্দাবনের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসীদের ইন্দ্রদেবের উদ্দেশ্যে এ পূজা করতে বারণ করেন। এতে ক্ষীপ্ত হয়ে দেবরাজ ইন্দ্র বৃন্দাবনের ওপরে শুরু করেন মূষলধারে বর্ষণ।

 

এসময় ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে বৃন্দাবনের ওপরে ছাতার মতো ধরে রেখে রক্ষার করেন বৃন্দাবনবাসীদের। এর পর থেকে ভগবান শ্রীকৃষ্ণের এ লীলায় সন্তোষ্ট হয়ে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অন্নকুট মহোৎসবের আয়োজন করেন বন্দাবনবাসী। ওই সময় থেকেই সনাতন ধর্মালম্বিরা কার্ত্তিক মাসের আমবশ্যা তিথি শেষে প্রতিপদ তিথিতে অন্নকুট উৎসব পালন করে আসছে।

 

ছাতক শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউর আখড়ার সেবায়িত হিমাদ্রী গোস্বামী মহর এ ব্যাপারে জানান, অন্নকুট মহোৎসব ভগবান শ্রীকৃষ্ণের লীলার এক বিশেষ ঘটনা। ভগবান শ্রীকৃষ্ণের সন্তোষ্টির জন্য কার্ত্তিক মাসের আমবশ্যা তিথি শেষে প্রতিপদ তিথিতে এ মহোৎসব পালন করা হয়।

 

বিশেষ গুরুত্ব বহন করা অন্নকুট উৎসবে অন্ন(ভাত) ও মিষ্টান্ন ছাড়াও একশ ৮ পদের ব্যঞ্জন রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। এক বিশেষ ঘটনার মধ্যদিয়ে বৃন্দানবাসী ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অন্নকুট উৎসব শুরু করেছিল। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এ আখড়ায় তার পিতৃদেব ও মাতৃদেবীসহ পূর্বপুরুষরা পরম শ্রদ্ধাভরে অন্নকুট মহোৎসব পালন করে গেছেন। তিনি অন্নকুট উৎসবে মানবজাতির সর্বময় মঙ্গল কামনা করেন।

 

অন্নকুট উৎসবে ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পষিদের সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টাচার্য, সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, সাধারন সম্পাদক বাবুল পাল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মহন্ত কুমার রায়, নারী নেত্রী শিখা রানী দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিজয় রায়, ছাতক রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারন সম্পাদক বাবুল পাল, গোৗরাঙ্গ মহাপ্রভুর ও গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটির সধারন সম্পাদক চম্পু দত্ত, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কালিদাস পোদ্দার, আদীবাসী নেতা মিলন সিংহ, যুবনেতা সৌরভ দাস সহ সনাতন ধর্মাবলম্বি ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031