ওসমানীনগরে চেয়ারম্যান কাপ টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: 8:49 PM, January 22, 2023

 ওসমানীনগরে চেয়ারম্যান কাপ টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পাশাপাশি মাঠের চারপাশে দর্শকদের উপস্থিতিতে উসমানপুর ইউনিয়নে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন হয়েছে। ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনীকে ঘিরে ক্রীড়ামোদি তরুণ-যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাসহ ঢল নামে উৎসুক জনতার। ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুলের সার্বিক পৃষ্ঠপোষকতা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজনে আনন্দ-বিনোদনে মেতে উঠতে দেখা যায় গোটা ওসমানীনগর উপজেলাবাসীকে।

 

উছমানপুর ইউনিয়নের ঈদগাহ বাজার সংলগ্ন মাঠে শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

 

বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শাকির আহমদ শাহীন ও শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী নজরুল হাকিম।

 

উসমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুলের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম এবং ধারাভার্ষকার জুয়েল আহমদ নুরের পরিচালনায় উদ্ধোধনী সভায় বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলায় শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ব্যাপক ভূমিকা রাখে। মাদক ও সামাজিক অপশক্তি প্রতিরোধ বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়নের অগ্রযাত্রা চলমান রয়েছে তার সুষ্ট বাস্থবায়নে উছমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুলকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকার দেশকে সন্ত্রাস ও মাদক মুক্ত রাখতে চাইলেও পাকিস্থানের পেতআত্মারা দেশকে অস্থিরতায় রাখতে বদ্ধপরিকর।নতুন প্রজন্মকে সন্ত্রাসবাদ ও মাদকের কালো থাবা থেকে রক্ষায় জনপ্রতিনিধিসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতণতা বৃদ্ধি করনের পাশাপাশি খেলাধুলার আয়োজনে আগ্রহী হওয়ার আহব্বান জানান তারা।

 

বক্তব্য রাখেন, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দাল মিয়া ও আওয়ামীলীগ নেতা নেফা মিয়া ওসমানীনগর থানার ওসি মাকসুদুল আমিন প্রমুখ। উদ্বোধন পূর্ববতী আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী সুমন আহমদ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30