সিএনজি যোগে ছাগল চুরি! ৪ চুর আটক, মামলা দায়ের

প্রকাশিত: 2:55 PM, February 15, 2023

সিএনজি যোগে ছাগল চুরি! ৪ চুর আটক, মামলা দায়ের

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

ইদানিং নবীগঞ্জের বিভিন্ন স্থান থেকে কৃষক/কৃষাণীর গরু, ছাগল, সিএনজি অটোরিক্সা নিয়ে যাচ্ছে একটি চুর চক্র। এ নিয়ে বিভিন্ন এলাকায় চুর আতংক বিরাজ করছিল। উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে অবস্থিত এশিয়ার বৃহত্তম বিবিয়ানা গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় থেকে দিন দুপুরে গরু ও ছাগল চুরি করতে এতে ৪ চুরকে হাতে নাতে আটক করেন স্থানীয় জনতা।

 

পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো, বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের সোদচর গ্রামের মৃত গেদু মিয়ার পুত্র আহমদ আলী (৩০), একই গ্রামের আব্দুর রশিদের পুত্র জুবেদ মিয়া (৩৪), সোদচর গ্রামের তালেব মিয়ার পুত্র মেরাজ মিয়া (২৫), চপমন্ডল কাতল গ্রামের তাজ উল্লার পুত্র কছরু মিয়া (৩০) সর্ব সাং বাহুবল থানা।

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, উল্লেখিত ৪জন চুর মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বিবিয়ানা গ্যাস ফিল্ডের সাউথ প্যাড এলাকায় সিএনজি যোগে এসে গাড়ি থেকে নেমে দাড়িয়ে তাকে। কিছুক্ষনের মধ্যে হাওর থেকে ওটে আসে কয়েকটি গরু ও ছাগল। এতে দাড়িয়ে থাকা লোকজন সিএনজি গাড়িতে ছাগল ধরে তুলার ঘটনাটি বিবিয়ানা গ্যাস ফিল্ডের সিকিউরিটি সহ আরো কয়েকজন দূর দেখে ফেলেন। এতে তারা কৌশল অবলম্বন করে ৪ চুরকে আটক করেন। এর মধ্যে স্থানীয় করিমপুর গ্রামের ইকবাল হোসেন নামের একজন ঘটনাস্থলে এসে দাবী করেন ঐ ছাগল তিনির। এতে ক্ষিপ্ত হয়ে তাদের বাড়ি জানতে চাইলে তারা ঘটনাস্থল থেকে ভূ-দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ঘেরাও করে ধরে উত্তম মধ্যম দিয়ে সিএনজি সহ তাদেরকে আটক করেন।

 

এ ঘটনার খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মোসলেহ উদ্দিন ও এস আই ফজলু সহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত এসে তাদেরকে ধরে এনে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন। থানার নিয়ে আসার পর স্থানীয় লোক ইকবাল হোসেনকে বাদী করে একটি চুরির মামলা করা হয়।

 

এ বিষয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই ফজলু মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, ঐ চুরদের বিরুদ্ধে এর পূর্বেও গরু- ছাগলসহ বিভিন্ন মালামাল চুরি করার অভিযোগ বাহুবল থানায় রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30