বাহুবলে বাস খাদে, নিহত-৪

প্রকাশিত: 8:30 PM, February 16, 2023

বাহুবলে বাস খাদে, নিহত-৪

জেলা প্রতিনিধিঃঃ
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে বাস উল্টে খাদে পরে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করতে কাজ করছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে, বাহুবল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার কাজে সহযোগীতা করছেন স্থানীয়রাও।

 

 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বাহুবল উপজেলার বাগান বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তবে, তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম।

 

 

তিনি বলেন, সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ যাত্রিবাহী বাস বাহুবলের বাগানবাড়ি এলাকায় উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন ৪ জন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

 

আহতদেও মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজন বলেও জানান ওসি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30