নবীগঞ্জে প্রয়াত মেজর সুরঞ্জন ও সুপর্ণা দাশ স্মরণ সভা

প্রকাশিত: 4:39 PM, February 23, 2023

নবীগঞ্জে প্রয়াত মেজর সুরঞ্জন ও সুপর্ণা দাশ স্মরণ সভা

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

দৈনিক মাতৃভূমি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, নবীগঞ্জের ঐতিহ্যবাহী কীর্তি নারায়ণ কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সুরঞ্জন দাশ। তিনি ছিলেন একজন মেধাবী ও দুঃসাহসী।  সুরঞ্জন দাশ রাজনীতিতে নেতা হবার জন্য বা কোন পদের লাভের জন্য আসেন নি। তিনি এসেছিলেন সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি সেই কাজটিই করে গেছেন। তিনির রেখে যাওয়া ৪ সন্তানের মধ্যে ৩ জনই উচ্চ মাপের ডাক্তার ও একজন এডভোকেট। মানুষ মারা গেলে বেশিদিন মনে রাখে না তবে, কিছু মানুষ তাদের কীর্তির জন্য বেঁচে থাকেন হাজার বছর ধরে। আর সে মানুষটি হচ্ছেন মেজর সুরঞ্জন দাশ।

 

 

 

গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রয়াত মেজর প্রয়াত মেজর সুরঞ্জন দাস প্রতিষ্ঠিত কীর্তি নারায়ণ কলেজ কর্তৃক আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে গান্ধী ট্রাষ্টের সভাপতি মেজর জেনারেল (অব:) জীবন কানাই দাশ উপরোক্ত কথাগুলো বলেন।

 

কৃতীয়াণ কলেজের বর্তমান সভাপতি মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, মেজর সুরঞ্জন দাশের কন্যা ড. শর্মিষ্টা দাশ সুমি ও এডভোকেট শাওন দাশ, পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব মাহমুদ হাসান, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজবাউদ্দিন সিরাজ, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আনোয়ার আলী, সাবেক সংসদ সদস্য ইসমাত চৌধুরীর কন্যা আওয়ামীলীগ নেত্রী ডাক্তার নাজরা চৌধুরী, কাজল দাস, বড় পশ্চিম ইউপি চেয়ারম্যান রঙ্গলাল রায় সহ আরো অনেকেই।

 

এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, মুক্তিযোদ্ধা কোকিল দাস, আওয়ামীলীগ নেতা মৃনাল কান্তি রায় মিনু, রানু দাস, গৌতম দাস, মাজু মিয়া, লোকমান খান, শিক্ষক রিয়াজুল আবেদীন জানু, রুবেল মিয়া, হরিপদ দাশ, অশেষ দাশ সহ কলেজের অভিভাবক, ছাত্র/ছাত্রী ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

 

অনুষ্টানের সভাপতি মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম চৌধুরী তার বক্তব্যে বলেন, মেজর সুরঞ্জন সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চিন্তা করতো এবং সে তাদের জন্য যা কিছু করার তাই সে করতো।দেশের প্রতি তার প্রেমের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে সে যে পত্রিকা প্রকাশ করেছিলো তার নাম দিয়েছিল দৈনিক মাতৃভূমি। এবং বক্তব্যে তিনি কলেজের ৪ জন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার সমস্ত দায়িত্ব নেয়ারও ঘোষণা দেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30