স্বপ্নের সমাধি ইতালিতে

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

স্বপ্নের সমাধি ইতালিতে

লন্ডন বাংলা ডেস্কঃঃ
স্বপ্নের দেশ ইতালিতে পৌঁছালেন ঠিকই, কিন্তু স্বপ্ন আর পূরণ হল না। লিবিয়া থেকে সাগর পথে ইতালি পৌঁছার পর দুর্বল হয়ে মারা গেলেন সুনামগঞ্জের আবু তালহা (২৫)। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ইতালির বর্ডার এলাকায় দালালদের একটি সেভ রুমে তিনি যান।

 

তালহা (২৫) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জলসী গ্রামের খলিল মিয়ার ছেলে এবং সৎপুর কামিল মাদ্রাসার অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ানম্যান আব্দুল ওয়াহিদ মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে।

 

 

মৃতের আত্মীয় জাউয়াবাজার এলাকার খালেদ খান ও বিহাই গ্রামের নবের হোসেন জানান, কিছুদিন আগে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়াতে পৌঁছান আবু তালহা। লিবিয়া থেকে সাগর পথে ইতালি পৌঁছার পর অতি দুর্বল অবস্থায় বৃহস্পতিবার দালালদের সেভ রুমেই মারা যান তিনি। বিকেলে মৃত্যু সংবাদটি গ্রামের বাড়িতে পৌঁছায়।

 

স্বপ্নের দেশ ইতালিতে ঠিকই পৌঁছেছেন আবু তালহা। কিন্ত দেশে ফিরবেন লাশ হয়ে বলে দুঃখ প্রকাশ করেন তার স্বজনরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930