সিলেট |
প্রকাশিত: 2:54 PM, March 1, 2023
বুলবুল আহমেদ/নবীগঞ্জঃঃ
মাত্র দুইদিনের মাথায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেল হাজত থেকে জামিন পেয়ে হাজারো জনগণ ও দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের জনন্দিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ দিলাওর হোসেন, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সুজন মিয়া।
গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জনাব হাসানুল জামির এর আদালতে আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলাওর হোসেন ও ইউপি সদস্য সুজন মিয়া জামিন আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে আসামীদের জামিন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। এতে আসামী পক্ষের আইনজীবী ছিলেন, এডভোকেট সালেহ উদ্দীন ও বাদী পক্ষের আইনজীবী ছিলেন, এডভোকেট হাফিজুল ইসলাম।
দুপুরে হবিগঞ্জ জেলা কারাগার গেইটে আউশকান্দি ইউনিয়নের প্রায় শতাধিক নাগরিক সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইউ/পি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন ও ইউপি সদস্য সুজন মিয়াকে ফুল দিয়ে বরণ করে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে নবীগঞ্জে নিয়ে আসেন। নবীগঞ্জ থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল ও অর্ধশতাধীক কার, নোহা সহ বিভিন্ন গাড়ী বহর নিয়ে ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে আসা মাত্রই কয়েক শতাধিক দলীয় নেতাকর্মী ও জনতার উপস্থিতিতে কারামুক্ত ইউ/পি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেনকে ফুলেল শুভেচছা জানান তারা। সেখানের পথসভাটি বিশাল জনসমাবেশে রুপ নেয়।
এতে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম. এ আহমদ আজাদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, কারামুক্ত জনতার ভালোবাসায় সিক্ত ইউ/পি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন।
তিনি সমবেত হাজারো জনতার উদ্দেশ্যে আবেগগন বক্তব্য রাখেন। কিবরিয়া চত্বরের পথ সভা শেষে আউশকান্দি বাজার হয়ে মোটর শোভাযাত্রা সহকারে কারামুক্ত ইউ/পি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেকে নিয়ে শুভার্থীরা তাঁর কর্মস্থল বাজার সঈদপুরস্থ আউশকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা দিলে আউশকান্দি হীরাগঞ্জ বাজারের উভয় পার্শ্বে দাঁড়িয়ে লোকজন তাঁকে হাত নেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরে কয়েক শতাধিক মোটরসাইকেল ও কয়েকটি গাড়ীর বহর সহকারে প্রায় দুই শতাধিক নেতাকর্মী ও জনতাকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পৌঁছলে কারামুক্ত চেয়ারম্যান দিলাওর হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, নবীগন্জ প্রেসক্লাব সভাপতি এমএআহমদ আজাদ, পরিষদের সকল সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সমাজিক সহ দলমত নির্বিশেষে সকল নেতাকর্মীরা। এতে মুহুর্তের মধ্যেই উক্ত সভাটি জনসমুদ্রে রুপ নেয়। স্লোগানে স্লোগানে মূখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল।
এতে ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইউ/পি সদস্য মোঃ শাহেল আহমদ। প্রতিক্রিয়া ব্যক্ত করে আবেগম্রথিত কন্ঠে বক্তব্য রাখেন, কারামুক্ত আওয়ামীলীগ সভাপতি ও ইউ/পি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন ও ইউ/পি সদস্য ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া।
সভায় সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, একটি ষড়যন্ত্রকারীচক্র আমাকে পরিকল্পিত ভাবে ফাঁসিয়ে দিতে চেয়েছে। আমি সততা ও ন্যায় পরায়নতায় বিশ্বাস করি বলেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। একটি কুচুক্রিমহল দীর্ঘদিন ধরে আমরা দুজনের বিরুদ্বে কঠিন ষড়যন্ত্র ও কুৎসা রটনায় ব্যস্ত রয়েছে। আর তারই অংশ বিশেষ এই ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলাটি। ইউনিয়নবাসী, আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন সহ সকল দলমতের মানুষের যে ভালোবাসা দিয়ে আজ আমাকে যেভাবে বরন করলেন সে ঝণ আমি জীবনে কখনো শোধ করতে পারার না।
তিনি আরো বলেন, মিথ্যার বেড়াজাল ছিন্ন করব এবং আমি ন্যায় ও সত্যের পক্ষে সর্বদা ছিলাম আছি, থাকবো। বিজয় আমাদেরই হবেই হবে। এক প্রতিক্রিয়ায় কারামুক্ত ইউ/পি চেয়ারম্যান মহামান্য আদালতের প্রতি শ্রদ্বা ও কৃতজ্ঞতা জানান। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপস্থিত হাজারো জনতা চেয়ারম্যান ও মেম্বারকে ফুলের মালা পড়িয়ে বিজয়ের স্লোগান দিতে থাকেন।
এ মামলার আদেশের সময় বিজ্ঞ আদালতে আসামী পক্ষের আইনজীবী হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির সভাপতি এডভোকেট সালেহ উদ্দীন ছিলেন, তিনি বলেন, গত রবিবার জামিন আবেদন করা হলে আদালত জামিন না মঞ্জুর করে ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে জেল হাজতে প্রেরণ করেন। বুধবার আমরা আবারও জামিনের জন্য আবেদন করি। এতে আদালত কৌশলীদের যুক্তিতর্ক মনযোগ সহকারে শোনে সন্তুষ্ট হয়ে ইউপি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন ও ইউ/পি সদস্য মোঃ সুজন মিয়ার জামিন মঞ্জুর করেন।