বাড়ি ফেরা হলো না সাদিয়ার

প্রকাশিত: 1:38 PM, March 21, 2023

বাড়ি ফেরা হলো না সাদিয়ার

জেলা প্রতিনিধি::

মোটরসাইকেলযোগে বাবার সঙ্গে নানা বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ট্রাক্টরচাপায় সাদিয়া (১০) নামে ৫ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। নিহত সাদিয়া মাধবপুর উপজেলার সম্পদপুর গ্রামের আব্দুল কাইয়ুম ও সংরক্ষিত ইউপি সদস‍‍্য মিনারা খাতুনের মেয়ে। এ দুর্ঘটনায় সাদিয়ার বাবা আব্দুল কাইয়ুম গুরুতর আহত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (২০ মার্চ) দুপুরে মাধবপুর-নাসিরনগর সড়কের  আদাঐর গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আব্দুর কাইয়ুম মেয়েকে নাসিরনগর উপজেলার ঘুনিয়াক গ্রামে তার শশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। আদাঐর গ্রামের কাছে আসলে পিছন থেকে একটি ট্রাক্টর এসে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় সাদিয়া ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

 

স্থানীয়রা আব্দুল কাইয়ুমকে উদ্বার করে মাধবপুর উপজেলা স্বাস্হ‍্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপালে প্রেরণ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30