শ্রীমঙ্গলে স্মার্ট নাগরিক গঠনে প্রধানমন্ত্রী উপহার পেলো১৫০ জন শিক্ষার্থী

প্রকাশিত: 6:04 PM, April 14, 2023

শ্রীমঙ্গলে স্মার্ট নাগরিক গঠনে প্রধানমন্ত্রী উপহার পেলো১৫০ জন শিক্ষার্থী

জেলা প্রতিনিধিঃঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন স্মার্ট নাগরিক গঠনে জনশুমারী ও গৃহগনণা ২০২১ প্রকল্প হতে মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেনীর মেধাবী ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়।

 

উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি।

 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব।

 

সঞ্চালনায় ছিলেন পরিসংখ্যান কর্মকর্তা অমলেন্দু সূত্রধর। এছাড়াও অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী বিভিন্ন স্কুলের শিক্ষক,শিক্ষিকা শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031