হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

প্রকাশিত: 3:43 PM, April 30, 2023

জেলা প্রতিনিধিঃঃ
হবিগঞ্জের বাহুবল ও আজমিরীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সা চালকসহ ২ জন নিহত হয়েছে। সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে গাড়ি চাপায় এলাইছ মিয়া নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে।

 

রোববার (৩০ এপ্রিল) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের বশিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এলাইছ মিয়া উপজেলার বশিনা গ্রামের জালাল মিয়ার ছেলে।

 

বাহুবল মডেল থানার (ওসি) রাকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাইছ মিয়া পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক ছিলেন। প্রতিদিনের মতো সকালে সে তার সিএনজিটি মিরপুর গ্যারেজ থেকে নিয়ে আসার জন্য বাড়ি থেকে বের হয়। এসময় বশিনা এলাকার বাসস্ট্যান্ডের কাছে দাড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

এদিকে, রোববার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে একটি ট্রলি ধান মাড়ই করার কলকে ধাক্কা দিলে মাড়াই কলের নিচে পরে ঘটনাস্থলেই মারা যায় আমিনুর মিয়া নামে এক যুবক। সে ওই গ্রামের মাফু মিয়ার ছেলে। আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30