নবীগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ‘বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন ইউ‘কে’

প্রকাশিত: 1:09 PM, May 31, 2023

প্রতিনিধি/ওসমানীনগর::
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামের নোহাহাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন ইউ‘কে’। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়ে মানবেতর জীবন যাপন করা ১২টি পরিবারের মধ্যে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রধান করা হয়েছে।

 

ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলেকের প্রচেষ্টায় মঙ্গলবার দুপুরে ‘বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন ইউকে‘র’ পক্ষ থেকে ঘর নির্মানের জন্য ৩৫ বান ঢেউটিন এবং নগদ ৬০ হাজার টাকা নবীগঞ্জ উপজেলার হলিমপুর গ্রামে আগুনে পুড়ে অসহায় জীবন যাপনর করা ১২ টি পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে।

 

তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, যুবলীগ নেতা ফয়ছল হোসেন অর্থ ও ঢেউটিন ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে তুলে দেন।

 

এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শমর দাশ, ইউপি সদস্য রিপন দাশ সমাজসেবী পিন্টু চন্দ্র দাশ, সাথি দেবনাথসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

অর্থ ও ঢেউটিন পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা বলেন, আমরা এখন অনেক অসহায়। গত কিছুদিন আগেও আমরা ভাবিনি যে আজকে আমাদের এরখম পরিস্থিতি হবে। তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের মাধ্যমে আজকে আমাদের দুর্দিনে ‘বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন ইউ‘কে’ মানবতার কল্যাণে সহায়তার হাত প্রসারিত করেছেন আমরা এই সংগঠনের প্রত্যেক সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 

প্রসঙ্গত: বুধবার দিবাগত রাত (২৫ মে) আড়াইটার দিকে নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামের নোহাহাটিতে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ১২ শিক্ষার্থীর বই খাতা সব পুড়ে গেছে। অন্তত ১ কোটি ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30