হবিগঞ্জে ‘কালো মানিক’ দেখতে মানুষের ভিড়!

প্রকাশিত: 5:00 PM, June 23, 2023

হবিগঞ্জে ‘কালো মানিক’ দেখতে মানুষের ভিড়!

জেলা প্রতিনিধিঃঃ
হবিগঞ্জে‘কালো মানিক’ দেখতে মানুষ ভিড় করছেন দলে দলে মানুষ। কোরবানির বাজারে ২৯ মণ ওজনের ষাঁড় ‘কালো মানিক’ ফ্রিজিয়ান জাতের বিশাল আকৃতির গরুটি লালন-পালন করেছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর এলাকার পারুল বেগম। তাঁর খামারে গরুটি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে শত শত উৎসুক মানুষ।

 

কালো মানিকের ওজন ২৯ মণ। ৭৭ ইঞ্চি দৈর্ঘ্য ও ১০০ ইঞ্চি প্রস্থের শান্ত স্বভাবের ষাঁড়টিতে মুগ্ধ সবাই। গরুটিকে তাজা ঘাস, খড়, গম, ভুসি, খৈলসহ প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়। আসন্ন ঈদে ষাঁড়টি বিক্রির প্রস্তুতি নিচ্ছেন পারুল বেগম।

 

পারুল বেগম জানান, কালো মানিক তাঁদের খামারের সবচেয়ে আদরের গরু। মানিকের জন্য ১৮ লাখ টাকা দাম চাওয়া হচ্ছে। তবে সঠিক দাম পেলে তিনি গরুটি বিক্রি করে দেবেন।

 

এদিকে গোখাদ্যের দাম বাড়ায় গরুর দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন খামার মালিকরা। খামারি রুবেল আহমেদ বলেন, যে হারে গোখাদ্যের দাম বেড়েছে, সে তুলনায় গরুর ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন।

 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস জানান, ভারত থেকে গরু আসা বন্ধে প্রশাসনের সঙ্গে এরই মধ্যে বৈঠক করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। স্থানীয়ভাবে লালন-পালন করা পশুতেই জেলার কোরবানির চাহিদা মিটবে বলে তিনি আশাবাদী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30