হবিগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: 4:37 PM, June 27, 2023

হবিগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধিঃঃ
হবিগঞ্জ সদর উপজেলার শিয়ালদাড়িয়া গ্রামে নিখোঁজ যুবকের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

 

পরে ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানো হয় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে। নিহত যুবকের নাম মাহবুব মিয়া (২৫)। সে শিয়ালদাড়িয়া গ্রামের আতর আলীর পুত্র।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, গতকাল রাত থেকেজ মাহবুব মিয়া নামে ওই যুবককে খোঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরে স্থানীয়রা তার মরদেহ গ্রামের পার্শ্ববর্তী একটি নদীর পাড়ে পড়ে থাকতে দেখে। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।

 

ওসি বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর নদীতে মরদেহ ফেলে দেয়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30