সিলেট ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩
প্রতিনিধি/শ্রীমঙ্গলঃঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী ও এসআই রাকিবুল হাছান সহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের পৌর এলাকার সোনার বাংলা রোড থেকে ইয়াবাসহ সমীর বনিক (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত সমীর বনিক শ্রীমঙ্গল মাস্টারপাড়া এলাকার দুলাল বনিকের ছেলে। গ্রেফতারের পর আসামি সমীর বনিকের শরীর তল্লাশী করে ১০৮ পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সমীর বনিক জানায়, বিক্রির জন্য সে অন্য দুই ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রি করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গ্রেপ্তারকৃত সমীর বনিক ও পলাতক দুই মাদক কারবারির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||