নবীগঞ্জে ২মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকার অনশন, পুলিশের হস্তক্ষেপে বিয়ে সম্পন্ন

প্রকাশিত: 1:03 PM, July 27, 2023

নবীগঞ্জে ২মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকার অনশন, পুলিশের হস্তক্ষেপে বিয়ে সম্পন্ন

 প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

নবীগঞ্জের ঘোলডুবা শ্যামলী এলাকার এক সন্তানের জননী রুবি বেগম ও একই গ্রামের সুমন মিয়া মধ্যে দীর্ঘদিন ধরে দেখা স্বাক্ষাত ও শারিরীক সম্পর্ক গড়ে ওঠে। এতে প্রেমিক সুমন তার প্রেমিকাকে রুবি বিভিন্ন স্থান সহ প্রেমিকার নিজ ঘরে দৈহিক মেলামেশা করে আসছিল। এর মধ্যে রুবির গর্বে একটি সন্তানও। কিন্তু প্রেমিকা রুবিকে বিয়ে না করে সুমন অন্য জায়গায় করার খবর পেয়ে রুবি সাথে সাথে প্রেমিক সুমনের ঘরে বিয়ের দাবীতে অনশন করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ঘোলডুবা শ্যামলী এলাকায় স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী ছদ্মনাম রুবি বেগম (২২) ও একই গ্রামের অবিবাহিত প্রেমিক সুমন (২৫) এর বাড়িতে বিয়ের জন্য অনশন করে।

 

 

উক্ত সংবাদটি ৯৯৯ এর কল দিলে খবর পেয়ে স্থানীয় ইনাতগঞ্জ ফাঁড়ির অফিসার ইনর্চাজ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখা যায় প্রেমিকা রুবি বেগম তার প্রেমিক সুমন মিয়ার ঘরের খাটের উপর বসে আছে বিয়ের দাবী নিয়ে। বিয়ে না করা পর্যন্ত সে প্রেমিক সুমন ঘর থেকে প্রেমিকা রুবি বের হবেনা। এমন খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার সহ এলাকার বিভিন্ন নারী-পুরুষ ঐ বাড়িতে ভীড় জমান। রুবি আরো বলে তাকে বিয়ে না করলে এখান থেকে এক চুলও লড়বেনা। সে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান সহ কারোর কথায় শুনছিল না। পরে অনেক বুঝিয়ে শুনিয়ে উভয় পক্ষের অভিভাবকদের নিয়ে আলাপ আলোচনায় জানা যায়, রুবি বেগমের সাথে বিগত ২বছর যাবৎ প্রেম করে আসছে সুমন।

 

 

 

এর মধ্যে দু’জনই একই গ্রামের হওয়ায় পবিত্র প্রেমকে অ-পবিত্র করে প্রায় সময়ই তাদের মধ্যে অনৈতিক কার্যক্রম চলতো। এতে রুবি বেগম দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনার খবর পেয়ে প্রেমিক সুমন মিয়া রুবি বেগমকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করার জন্য দিন তারিখ ঠিক হয়। এখবর পেয়ে সাথে সাথে রুবি তার প্রেমিকের বাড়িতে অনশন করে। এ ব্যাপারে প্রেমিক সুমনের অভিবাবকদের সাথে কথা বলে জানাযায়, বিয়ে ভাঙ্গার জন্য রুবি বেগম এই কৌশল অবলম্বন করেছে। আমাদের মান সম্মান নষ্ট করার জন্য। এদিকে প্রেমিক সুমন পুলিশের উপস্থিতি টের পেয়ে আত্মগোপনে চলে যায়।

 

 

 

এতে পক্ষে- বিপক্ষে স্থানীয়ভাবে দুইটি গ্রুপ দাঁড়িয়ে যায়। সুমন মিয়া বিয়ে করবে না, গ্রুপটি শক্তিশালী হওয়ায় পুলিশের উপর বিভিন্ন তদবির শুরু করে। পরবর্তীতে পুলিশের কঠোর অবস্থানের কারণে গত ১৪ জুলাই রাতে স্থানীয়ভাবে চেয়ারম্যান মেম্বারের নেতৃত্বে একটি সালিশ বৈঠক বসে। উক্ত বৈঠকে সুমন মিয়া রুবি বেগমের সাথে প্রেম ভালোবাসা করে এবং রুবি বেগমের গর্ভের সন্তান সুমনের বলে বিচার বৈঠকে সিদ্ধান্ত হয়। এরই সূত্র ধরে গতরাতে এক লাখ ২৫ হাজার টাকার দেনমোহরের রুবি বেগম এর সাথে সুমন মিয়ার বিয়ে অনুষ্ঠিত হয়। অন্যদিকে, সময় উপযোগী এ পদক্ষেপের কারণে থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা থেকে রক্ষা পেল। এ বিষয়ে উপজেলা ইনাতগঞ্জের সচেতন মহলের লোকজন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোছলেহ উদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30