টমটম ভাড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

প্রকাশিত: 4:57 PM, October 13, 2023

লন্ডন বাংলা ডেস্কঃঃ

হবিগঞ্জের লাখাই উপজেলায় টমটম ভাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে লাখাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।

 

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার বুল্লা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিংহ গ্রামের টমটম ড্রাইভার আলী হোসেনের পুত্র আফিল মিয়ার সাথে ভাড়া নিয়ে কথাকাটাকাটি হয় পশ্চিম বুল্লা গ্রামের রানা মিয়া নামে এক যুবকের। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

 

পরে বিষয়টি উভয়ের স্বজনদের মধ্যে জানাজানি হলে সিংহ গ্রাম ও পশ্চিম বুল্লা গ্রামের লোকজন বুল্লা বাজরে জড়ো হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে সনজব আলী (৩০), রমিজ মিয়া (৪০), আরজু মিয়া (৪০), রফিক মিয়া (৩৫), খোকন মিয়া (৩৫), আরজু মিয়া (২৬), আলী রহমান (৩৫), মনছুর মিয়া (২৫), কাউছার মিয়া (২৮) ও করম আলী (৪৮) কে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

এছাড়াও গুরুতর আহত অবস্থায় কাউছার মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাখাই থানার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, টমটমের ভাড়া দেয়া নেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বর্তমানে পরিস্থিতি পরিস্থিতি শান্ত রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30