জুড়ীতে জামায়াত নেতা আব্দুর রহমান গ্রেফতার

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

প্রতিনিধি/জুড়ীঃঃ

মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আমির আব্দুর রহমানকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। তিনি জুড়ী উপজেলা জামায়াতের আমির ছিলেন। জুড়ী থানার ওসি মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাত দেড়টার দিকে জুড়ী শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

জানা যায়, গত ০৫ অক্টোবর তত্বাবধায়ক সরকারের দাবিতে জুড়ীতে মিছিল করে জামায়াতে ইসলামী। মিছিল থেকে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া ও হত্যার উদ্দেশ্যে পুলিশের উপর আক্রমনের অভিযোগে গত ৬ অক্টোবর জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল বাদী হয়ে ২৮ জনের নামোল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

 

এ মামলায় এতদিন থেকে তিনি পলাতক ছিলেন। জুড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, নাশকতা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী হওয়ার কারনে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930