হবিগঞ্জে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

প্রকাশিত: 5:26 PM, January 1, 2024

জেলা প্রতিনিধিঃঃ
হবিগঞ্জের চুনারুঘাটে ধানক্ষেত থেকে হারুন মিয়া (৪০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) দুপুরে পুলিশ মরদেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

নিহত হারুন মিয়া উপজেলার রানীগাঁও এলাকার আকবর উল্লার ছেলে। সে পেশায় একজন আইনজীবি সহকারি ছিলেন বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানান, চুনারুঘাট নতুন বাজারের পাশে একটি ধানক্ষেতে হারুন মিয়ার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। এসময় মরদেহের হাত ও পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

 

এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় জানান, ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। পুলিশ রহস্য উদঘাটনের জন্য কাজ করছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30