লন্ডন বাংলা ডেস্কঃঃ
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশের জনগণের গণতন্ত্রিক চর্চার আগ্রহ ও তা পূরণের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়ক অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের সমন্বয়ক অ্যাডমিরাল জন কিরবি। তবে হোয়াইট হাউস আয়োজিত ব্রিফিংয়ে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ড প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করেননি এই কর্মকর্তা।
দ্বিতীয় এক প্রশ্নে ওই সংবাদকর্মী জানতে চান, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেলেও ভূষিত হয়েছেন। ইংরেজি নববর্ষের প্রথম দিনে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশের একটি আদালত। প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম সম্মাননাপ্রাপ্ত এবং এই হোয়াইট হাউসে একাধিকবার আসা ড. ইউনূসের এই রায়ের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অবগত কি না? সরাসরি উত্তর দেওয়া এড়িয়ে গিয়ে জন কিরবি বলেন, তিনি এই প্রশ্ন গ্রহণ করেছেন এবং পরবর্তী সময়ে লিখিতভাবে তার উত্তর জানাবেন।