রাজনগরে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন শাহজাহান

প্রকাশিত: 9:46 PM, May 21, 2024

লন্ডন বাংলা ডেস্কঃঃ

রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সদস্য, বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহাজাহান খান দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন।

 

মঙ্গলবার (২১ মে)  অনুষ্ঠিত নির্বাচনে কাপ পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ৩৭ হাজার ৮শ’ ১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের আওয়ামী লীগ নেতা রওনক আহমেদ অপু ১৯ হাজার ৫শ ৯৮ ভোট পেয়েছেন।

 

 

এদিকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদির ফৌজি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সুমাইয়া সুমি।
৮টি ইউনিয়ন মোট ভোটার ১লক্ষ ৮৭হাজার ৫৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৬হাজার ১৪৯ জন এবং নারী ভোটার ৯১ হাজার ৪০৩ জন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031