সিলেট ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৯) একটি মোটর সাইকেল জব্দ করেছে। রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বিশ্বম্ভরপুরের সকুলাবাদে অভিযান চালিয়ে মোটরসাইকেল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৯ জানায়, বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে র্যাব পৌঁছালে অজ্ঞাতনামা ০২ জন ব্যক্তি একটি ব্যাগ ও একটি মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে গাঁজা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।