সিলেট ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মর্যাদার দুই কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনের বলা হয়, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমানকে বদলি করে ঢাকার বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ঢাকার এসবি শাখার ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে