সিলেট ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৫
এম.এ.কাদির/বালাগঞ্জঃঃ
সৌদি আরবের রিয়াদস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম দ্বি পাক্ষিক হাইস্কুল এন্ড কলেজ ও সিলেট সদর উপজেলার উমাইরগাঁও কলেজের দাতা সদস্য,বিশিষ্ট সমাজকর্মী আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক, উমাইরগাঁও কলেজের একাডেমিক ভবন উন্নয়ন কাজে পাঁচ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন।
শুক্রবার (২৫ শে জুলাই) বিকাল তিন টায় উমাইরগাঁও কলেজ গভর্ণিং ভডির আমন্ত্রণে একাডেমিক ভবন পরিদর্শন এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অনুদান ঘোষনা করেন।
উমাইরগাঁও কলেজ পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উমাইরগাঁও কলেজ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,উপপরিচালক (অর্থ ও হিসাব), মো. ফখর উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা কে.এম রফিকুজ্জামান উমাইরগাঁও কলেজ বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি ও সিনিয়র আইনজীবী এপেক্সিয়ান মো. জালাল উদ্দিন,বৃহত্তর উমাইরগাঁও হাফিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও উমাইরগাঁও কলেজ দাতা সদস্য মোহাম্মদ আব্দুল মুকিত, সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উমাইরগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আফতাব উদ্দিন, যুবদল নেতা ইকবাল আহমদ।