সিলেট ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেটে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে যুবলীগ নেতা সোহেলকে। তিনি ১০নং ওয়ার্ড যুবলীগ নেতা।
বুধবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর ঘাসিটুলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানাপুলিশ।
সোহেল ১০নং ওযার্ডের মজুমদারপাড়ার মো. মোক্তার মিয়ার ছেলে।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত দুটি মামলার আসামী। এছাড়াও অপর একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।
গ্রেপ্তারের পরপরই আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।