জগন্নাথপুরে হামলায় যুবদল নেতা আহত, এলাকায় উত্তেজনা

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৫

জগন্নাথপুরে হামলায় যুবদল নেতা আহত, এলাকায় উত্তেজনা

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে হামলায় যুবদল নেতা শামীনুর রহমান গুরুতর আহত হয়েছেন। আহতকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি পৌর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা। ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারো বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

 

 

 

স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার গাদিয়ালা ও হামহামিয়া নামের দুইটি জলমহাল সরকার কর্তৃক ইজারা পান পুর্ব ইব্রাহিমপুর মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন। তিনি ইজারা পেয়ে প্রথমে গাদিয়ালা জলমহাল আবিবুল বারী আয়হান ও পরে সুহেল আহমদ গংদের কাছে সাবলীজ প্রদান করেন। একই সঙ্গে হামহামিয়া জলমহাল পার্থ গংদের কাছে সাবলীজ প্রদান করেন। যা মৎস্য আইন নীতিমালার পরিপন্থি।

 

 

 

এ ঘটনায় স্থানীয় নলুয়া নোয়াগাঁও গ্রামের দুলু মিয়া বাদী হয়ে এসব সাবলীজ বাতিল চেয়ে গত ৩০ জুন ২০২৫ সালে মৎস্য, সমবায় ও ভূমি মন্ত্রনালয়ের সচিব বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে উক্ত অভিযোগটি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে আসে এবং জেলা প্রশাসক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে উক্ত অভিযোগটির শুনানীর তারিখ নির্ধারন ছিল। শুনানীকালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং পরে অফিসের বাইরে গিয়ে হামলার ঘটনা ঘটে।

 

 

 

এ বিষয়ে বিএনপি নেতা আবিবুল বারী আয়হান বলেন, সুহেল সহ আওয়ামীলীগের সন্ত্রাসীদের হামলায় আমার ছোট ভাই শামীনুর গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে নিয়ে চিকিৎসায় ব্যস্ত আছি। যদিও সুহেল আহমদ তা অস্বীকার করেছেন। জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন জানান, জলমহাল দুটির শুনানিকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে অফিস থেকে বের হয়ে গিয়ে মারামারি করেন তারা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031