দেশে ও বিদেশে থাকা অবৈধ দালাল চক্রের বিরুদ্ধে যে কঠোর হুঁ শি য়া রি মন্ত্রী আরিফের

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬

দেশে ও বিদেশে থাকা অবৈধ দালাল চক্রের বিরুদ্ধে যে কঠোর হুঁ শি য়া রি মন্ত্রী আরিফের

লন্ডন বাংলা ডেস্ক ::

 

দেশে ও বিদেশে থাকা অবৈধ দালাল চক্রের তথ্য এক সপ্তাহের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রনালয়ে পাঠাতে  পুলিশ বিভাগকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়াও দালালের প্রলোবনে লিবিয়া হয়ে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ তরুণ নিহতের ঘটনায় হওয়া মামলা গুরুত্বসহকারে দেখতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সুনামগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত নিরাপদ অভিভাসন ও অবৈধ পথে বিদেশ ভ্রমণ প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন।

 

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় মন্ত্রী আরিফুল হক জানান, অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ যাওয়ার প্রবণতা রোধে জড়িতদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে এক্ষেত্রে জনসচেনতা প্রয়োজন। অবৈধ পন্থায় ঝুঁকি নিয়ে বিদেশ যাওয়ার প্রবনতা বন্ধ করতে হবে। অবৈধ পন্থায় বিদেশে যাওয়া ঝুঁকি না নিয়ে বৈধ এজেন্সি ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের পরামর্শ নিয়ে বিদেশ যেতে তরুণদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত,জনপ্রতিনিধিসহ সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় মন্ত্রী জানান, বিনামূল্য দেশের ১০ হাজার কর্মী উপহার হিসেবে মালয়েশিয়া নিবে সে দেশের সরকার। এ ক্ষেত্রে অভিভাসন প্রত্যাশীদের কোনো টাকা খরচ হবে না। তাছাড়া সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসবে আগামী ৫ বছরে বৈধ পন্থায় প্রায় এক কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে বলে জানান তিনি।

 

দালাল চক্রের প্রলোভনে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ যাওয়ার প্রবণতা রোধে জড়িতদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়াও দক্ষ জনশক্তি তৈরীতে হাওরাঞ্চালে বিদেশী ভাষা শেখার প্রশিক্ষণ কেন্দ্র খুলতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেন মন্ত্রী আরিফুল হক।

 

এসময় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, মোহাম্মদ কয়ছর আহমদ, নুরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোখতার আহমেদ, যুগ্ম সচিব মোহাম্মদ শহীদ ইসলাম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ জিললুর রহমান, সুনামগঞ্জ পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রলায়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

এর আগে, সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31