নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে: প্রেস সচিব

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৫

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে: প্রেস সচিব

লন্ডন বাংলা ডেস্ক ::

 

গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন, যেকোনো সিদ্ধান্ত নেওয়া হোক না কেন নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে। কোনো শক্তির বলেই এটাকে পেছানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

নির্বাচনে অবৈধ অস্ত্র উদ্ধার বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে প্রধান উপদেষ্টা কাজ করছেন। আপনারা দেখেছেন গত সপ্তাহে কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। এ নিয়ে প্রতি মাসে আমাদের একটা রিপোর্ট তৈরি করা হচ্ছে।’

শেখ হাসিনার বিচার নিয়ে প্রেস সচিব বলেন, ‘ইন্টেরিম সরকার অনেক কাজ করেছে। শেখ হাসিনার বিচার কাজও করছে, সম্ভবত ১৩ তারিখে শেখ হাসিনার বিচারের দিন জানাবে। আর নির্বাচনের কাজ পুরোদমে চলছে।’

 

 

 

আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের যে পরিমাণ টাকা সেটা তারা খরচ করছে না। তারা তিন সেকেন্ডের কিছু ভিডিও করে ভিউ ব্যবসা করছে। যাতে তদের অ্যাকাউন্টে কিছু টাকা যোগ হয়। তারা এভাবে ৫০ বছর মিছিল করলেও কোনো লাভ হবে না।’

 

 

 

এর আগে জুলাই কন্যা ফাউন্ডেশনের অনুষ্ঠানে শফিকুল আলম বলেন, ‘জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিলো অনেক বেশি । তারা তাদের ভাই, সন্তান ও বোনদের আন্দোলনের সময় নিজেদের বুক পেতে দিয়েছে।’

 

 

 

জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, উপ-উপাচার্য রেজাওয়ানুল হক ও নোয়াখালী জেলার জেলা অতিরিক্ত প্রশাসক ইসমাঈল হোসেন প্রক্টরমোহাম্মদ আরিফুর রহমান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31