গণভোটের বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই: ইসি আনোয়ারুল

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৫

গণভোটের বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই: ইসি আনোয়ারুল

লন্ডন বাংলা ডেস্ক ::

 

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘গণভোটের বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই। গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে, বিষয়টি নিয়ে সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছেন সেটি আমাদের কাছে এখনো পৌঁছায়নি। এ বিষয়ে সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।’

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 

 

 

জাতীয় নির্বাচন নিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের কর্মপরিকল্পনা ইতিমধ্যে প্রকাশ করেছি। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে আমরা ঘোষণা করব।’

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে, সেটির অপেক্ষায় আছি। আশা করছি আপনাদের মিডিয়ার সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। ’

 

 

 

এ নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা জানেন, নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটি তফসিল থাকে।  সময় সময় নির্বাচন কমিশন এটির পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে থাকে। আমরা বিধিমালা সম্পন্ন করে ফেলেছি। প্রবাসী ভোটারদের আমরা নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করব এবং যারা কয়েদি আসামি রয়েছেন তারাও যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।’

 

 

 

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা। পরে তিনি কুয়াকাটায় একটি কর্মশালায় যোগ দিতে পটুয়াখালী ত্যাগ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31