শামীম হত্যা মামলার প্রধান আসামি রবিউল গ্রেফতারর‍্যাব-৯ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযান

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫

শামীম হত্যা মামলার প্রধান আসামি রবিউল গ্রেফতারর‍্যাব-৯ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযান

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বহুল আলোচিত শামীম হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি মো. রবিউল মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং র‍্যাব-১১, সিপিসি-২ (কুমিল্লা) এর একটি যৌথ আভিযানিক দল ১৬ নভেম্বর রাত ১১টা ৪০ মিনিটে কুমিল্লার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

 

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাব দেশে মাদকদ্রব্য উদ্ধার, সন্ত্রাস দমন, হত্যা মামলা তদন্ত, জঙ্গি দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শামীম হত্যা মামলার পর থেকেই র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়।

 

 

উল্লেখ গত ১১ নভেম্বর সকালে জগন্নাথপুরের পাইলগাঁও এলাকায় বাড়ির পাশে বাঁশের বেড়া মেরামত করার সময় ভিকটিম শামীমের সঙ্গে আসামি রবিউলের কথাকাটাকাটি হয়। কিছুক্ষণ পর শামীম তাঁর ৪ বছর বয়সী মেয়েকে নিয়ে দোকানে যাওয়ার পথে প্রধান আসামি রবিউলসহ অন্য আসামিরা পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। কিল-ঘুষি, লাঠিপেটার পাশাপাশি গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে রবিউল সুলফি দিয়ে শামীমের বুকে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

 

 

এ ঘটনায় শামীমের মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং—০৯, তারিখ—১২/১১/২০২৫, ধারা—১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪)।গ্রেফতারকৃত মো. রবিউল মিয়া (৩০),জগন্নাথপুর উপজেলার গোতগাঁও মৃত ইবারত মিয়া ছেলে।

 

 

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ আরও জানান, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আটকৃত রবিউলকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31