বিশ্বম্ভরপুরে ভারতীয় ৪০ হাজার শলাকা নাসির বিড়িসহ ৫৮ বস্তা পেয়াঁজ আটক

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫

বিশ্বম্ভরপুরে ভারতীয় ৪০ হাজার শলাকা নাসির বিড়িসহ ৫৮ বস্তা পেয়াঁজ আটক
প্রতিনিধি  / সুনামগঞ্জ ::
‎সুনামগঞ্জ বিশ্বম্ভপুর থানা পুলিশের বিশেষ  অভিযানে ভারতীয় ৫৮ বস্তা পেয়াঁজ ও ৪০ হাজার শলাকা নাসির বিড়ি আটক করা হয়েছে।
মঙ্গলবার( ১৮ ই নভেম্বর) ভোর রাতে ধনপুর ইউনিয়নের গামাইতলা এলাকায় থেকে ঐসব পন্য জব্দ করা হয়।
পুলিশ জানায়,বিশ্বম্ভপুর থানা কর্মরত নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আকবর হোসেনের নির্দেশনায় ওসি (তদন্ত)ওয়ালী আশরাফ খান এর নেতৃত্বে এসআই মনির হোসেন, এএসআই আব্দুর রব, কনেষ্টবল অজয় দেব,রায়ফুল, সোহাগ, জুনায়েদ সহ সংঙ্গীয় ফোর্স নিয়ে গামাইতলা এলাকার সাবেক মেম্বার ফারুক মিয়ার বাড়ির পেছনে অজ্ঞাত ব্যাক্তি ( চোরাকারবারি) ভারতীয় পণ্য নাসির বিড়ি এবং পেয়াঁজ এনে রাখে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায়। পরে পুলিশ আশপাশের জঙ্গল এবং ৩টি ঘরের পিছন থেকে ভারতীয় ছোট বড় ৫৮ বস্তা পেয়াঁজ প্রায় ১৭৫০ কেজি এবং ৪০ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি জব্দ করেন।
‎বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ  আকবর হোসেন জানান,রাতের আধাঁরে কিছু কিছু এলাকা দিয়ে ভারতীয় চোরাই পণ্য আসে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। আমাদের  এই অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31