স্কুল ব্যাগের ভেতরে যা পেল র‌্যাব

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫

স্কুল ব্যাগের ভেতরে যা পেল র‌্যাব

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ব্রাহ্মণবাড়িয়া থেকে ৪৬ বোতল ‘ইসকফ’ সিরাপ উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। সোমবার (২২ ডিসেম্বর) আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন মাছিহাতা ইউপির চিনাইর এলাকা থেকে এই ইসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

 

 

র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে সোমবার (২২ ডিসেম্বর) আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন মাছিহাতা ইউপির চিনাইর এলাকার টিটিসি সংলগ্ন মফিজ মিয়ার ঘরের পাশে ফাঁকা জায়গায় পড়ে থাকা ১টি কালো রঙের স্কুল ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৬ বোতল ‘ইসকফ’ সিরাপ উদ্ধার করা হয়।

 

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31