সিঙ্গাপুর প্রবাসীকে বিয়ের দাবিতে অনশনে সৌদি প্রবাসীর স্ত্রী

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

সিঙ্গাপুর প্রবাসীকে বিয়ের দাবিতে অনশনে সৌদি প্রবাসীর স্ত্রী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

জামালপুরের সরিষাবাড়ীতে সিঙ্গাপুর প্রবাসী এক যুবককে বিয়ের দাবিতে সৌদি প্রবাসীর স্ত্রী অনশন শুরু করেছেন। গতকাল বুধবার রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামে এ অনশন শুরু হয়।

স্থানীয় ও সংশ্লিষ্ট পরিবার সূত্রে জানা গেছে , সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামের সৌদি প্রবাসী মমিনের সঙ্গে একই উপজেলার ভাটারা ইউনিয়নের পূর্ব ভাটারা গ্রামের নাদিয়া আক্তার তিশার ২০১৬ সালে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে।

 

তিশার স্বামী বিদেশে থাকাকালে একই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী সিয়াম মিয়ার সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ককে পরিণয় ঘটাতে সিয়ামের আহ্বানে গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাতে তার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিশা। অনশনের খবর শুনে আজ বৃহস্পতিবার সিয়াম মিয়ার বাড়িতে ভিড় জমান স্থানীয়রা।

আব্দুর রাজ্জাক নামের এক স্থানীয় বলেন, বিষয়টি শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের নয়, এটি সামাজিক ও পারিবারিক মূল্যবোধের সঙ্গেও জড়িত। তিনি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানান।

 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, এ পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031