বড়লেখায় ১৩যানবাহনকে জরিমানা

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

বড়লেখায় ১৩যানবাহনকে জরিমানা

প্রতিনিধি/ মৌলভীবাজার::

 

মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩টি যানবাহনকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে ১পর্যন্ত পৌরশহরে  অভিযান পরিচালনা করে ১৩টি যানবাহন থেকে  ৪ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে গাড়ি পার্কিং এবং ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা বলেন, অবৈধভাবে গাড়ি পার্কিং করায় এবং ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১৩টি যানবাহনকে জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930