খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : জাহিদ হাসান

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, মে ৪, ২০২০

বিনোদন ডেস্কঃঃ
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। এই অবস্থায় স্বেচ্ছায় গৃহবন্দী আছেন দেশের মানুষজন। লকডাউনের দিনগুলো প্রায় সবাই পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। অন্যদের মতো ঘরেই আছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানও। লকডাউনের সময়গুলো পরিবারের সঙ্গে উপভোগ করছেন এই অভিনেতা।

 

 তিনি বলেন, ‘আমরা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস, এই সময়টা খুব বেশি দিন থাকবে না। সর্বশেষ ১৮ মার্চ নাটকের শুটিং করেছি। এরপর থেকেই ঘরে। সবার সঙ্গে দারুণ কিছু সময় কাটাচ্ছি। এই সময় মনোবল হারালে চলবে না, হতাশ হলে চলবে না।

 

তিনি আরও বলেন, ‘আমরা অভিনয়শিল্পীরা শুটিংয়ের কারণে পরিবারকে ঠিকমত সময় দিতে পারি না। তাই এই লকডাউন পরিবারের সঙ্গে কাটানোর দারুণ একটা সুযোগ। পাশাপাশি নিজের কাজগুলো টুকটাক করে এগিয়ে নিচ্ছি। নিয়মিত সংবাদ দেখছি। ছবি দেখছি, বই পাড়ছি, প্রার্থনা করছি- এভাবেই দিনগুলো কেটে যাচ্ছে।

 

করোনার তাণ্ডবের পরিবারের সঙ্গে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনাও ভেস্তে গেছে জাহিদ হাসানের। জনপ্রিয় এই অভিনেতা জানান, ‘পরিবার নিয়ে কানাডায় যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু এখন তো আর তা হলো না। তাছাড়া হাতে বেশ কিছু নাটকের কাজ ছিল, যা করোনার কারণে আটকে গেছে।

 

করোনা দুর্যোগ কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। ইতিমধ্যেই তাদের পাশে দাঁড়িয়েছেন জাহিদ হাসান। জানা গেছে, রাজধানীর পাশাপাশি নিজ এলাকা সিরাজগঞ্জে দুস্থ মানুষদের সহায়তা করে যাচ্ছেন এই শিল্পী। কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ত্রাণ কর্যক্রম পরিচালনা করছেন তিনি।

 

এ বিষয়ে জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ‘করোনার এই সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো খুব জরুরি। আমি কোথায়, কী পরিমাণে ত্রাণ দিয়েছি? এসব বলার কোনো মানে নেই। সবাইকে আহ্বান করবো, নিজ নিজ অবস্থান থেকে ওদের পাশে দাঁড়াতে। সবার ভালোবাসায় আমরা একটি সুন্দর পৃথিবী গড়বো।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031