সিলেট ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, মে ৫, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
নিউইয়র্কে ৪ মে সোমবার আরও ৪ বাংলাদেশি মারা গেলেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ২০৫ প্রবাসীর প্রাণ ঝরলো গত দুই মাসে। এর ফলে লকডাউনে থাকা প্রবাসীরা আরও বেশি ভীত-সন্ত্রস্ত হয়ে উঠেছেন।
হাসপাতাল এবং স্বজনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটি জানায়, ময়মনসিংহের তপন রায় (৫১) এলমহার্স্ট হাসপাতালে, পাবনার শিবপুরের নূরল ইসলাম শুকুর (৬৬) ব্রুকলীন হাসপাতালে, সিলেটের হাজী শাওয়াবুর রহমান (৮২) নিউইয়র্ক হাসপাতালে এবং নূরজাহান বেগম (৬২) নামের প্রবাসী বাংলাদেশি ইন্তেকাল করেছেন।