শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে সাবেক স্বামীর কুৎসা

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে সাবেক স্বামীর কুৎসা

বিনোদন ডেস্কঃঃ

পারিবারিক নির্যাতনের অভিযোগ দায়ের করে অভিনব কোহলির ঘর ছাড়েন শ্বেতা তিওয়ারি। অভিনব যেমন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, তেমনি তাঁর মেয়ে পলকের গায়েও হাত তুলেছেন। এমন অভিযোগে সরব হয়ে অভিনবের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী।

 

অভিনব কোহলি পরে জামিনে মুক্ত হয়ে শ্বেতার বিরুদ্ধে সেভাবে কোনও মন্তব্য না করলেও, এবার যা করলেন অভিনেত্রীর পারিবারিকভাবে বিচ্ছিন্ন স্বামী, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

 

সম্প্রতি শ্বেতা তিওয়ারির সঙ্গে তাঁর সহঅভিনেতা ফাওয়ান খানের ছবি শেয়ার করেন অভিনব। যেখানে মাস্ক পরে ফাওয়ানের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শ্বেতাকে। ছবি নিয়ে কোনও মন্তব্য না করলেও, অভিনব কেন শ্বেতার দিকে কাঁদা ছুড়ছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনরা।

Spread the love