করোনা পরীক্ষা কমাতে বললেন ট্রাম্প!

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

করোনা পরীক্ষা কমাতে বললেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্কঃঃ

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রতিনিয়ত দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। নমুনা পরীক্ষা বেশি বেশি হওয়ার কারণেই যুক্তরাষ্ট্রে অনেক বেশি করোনা রোগী পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য সংশ্লিষ্টদের করোনা টেস্টের হার কমিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

ট্রাম্পের মতে, করোনা টেস্ট হচ্ছে অনেকটা দু’ধারি তলোয়ারের মতো, এর কারণেই তার দেশে আক্রান্তের সংখ্যা বেশি মনে হচ্ছে।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল শনিবার ওকলাহোমার টুলসা শহরে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘যখন এত বেশি পরীক্ষা করা হবে, তখন অনেক বেশি রোগী শনাক্ত হবে। এ কারণে আমার লোকদের বলেছি, পরীক্ষা কমিয়ে দিতে।’

 

তবে পরীক্ষা কমানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের এ দাবি উড়িয়ে দিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। তিনি বলেছেন, ‘তিনি (ট্রাম্প) অবশ্যই মজা করছিলেন। করোনা পরীক্ষায় আমরা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি, ইতোমধ্যেই আড়াই কোটির বেশি পরীক্ষা করা হয়েছে।’এদিন ট্রাম্প আরও বলেন, চীন ও ইউরোপ ভ্রমণকারীদের প্রবেশ বন্ধ করে দেওয়ায় তার সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রে হাজার হাজার মানুষের প্রাণ রক্ষা হয়েছে। কিন্তু এমন ‘বিস্ময়কর কাজের’ পরেও মিডিয়া তাকে প্রাপ্য ক্রেডিট দিচ্ছে না, বরং ভুয়া খবর প্রচার করছে।

 

বিশ্বের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, আজ রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৩০ হাজার ৫৭৮ জন। আর মারা গেছে ১ লাখ ২১ হাজার ৯৮০ জন।এ অবস্থায় বিশেষজ্ঞরা পর্যাপ্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে বললেও আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গত কয়েক মাসের মধ্যে বৃহত্তম জনসমাবেশ করলেন ট্রাম্প। এদিন তার অনেক সমর্থকই মাস্ক না পরেই সমাবেশে অংশ নেন। ফলে সেখান থেকে আবারও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930