জকিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

জকিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টারঃঃ

সিলেটের জকিগঞ্জ উপজেলার বড়পাথর এলাকা থেকে ১৮৮০ পিস ইয়াবাসহ আব্দুল জলিল (৫০) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। সে উপজেলার বিরশ্রী ইউনিয়নের বড়পাথর এলাকার মৃত আহমদ আলীর ছেলে।

 

মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীর নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

 

উদ্ধারকৃত আলামতসহ তাকে সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. সামিউল আলম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031