প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, দুই যুবক আটক

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, দুই যুবক আটক

লন্ডন বাংলা ডেস্ক ::

 

মৌলভীবাজারে বসতঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) ভোরে বড়লেখায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- উপজেলার করমপুর গ্রামের মসুদ আলীর ছেলে জুনেদ আহমদ (২৯) ও আতুয়া গ্রামের ফরিদ আলীর ছেলে নাজির আহমদ (২৮)।
ভুক্তভোগী গৃহবধূ, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে প্রতিদিনের মতো প্রবাসীর স্ত্রী বসতঘরের দরজা খোলেন। কয়েক মিনিটের মধ্যে চার/পাঁচ যুবক ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় প্রবাসীর স্ত্রী ধস্তাধস্তি ও চিৎকার দিতে থাকেন। একপর্যায়ে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে জুনেদ আহমদ ও নাজির আহমদকে আটক করেন। কিন্তু অন্যরা পালিয়ে যায়।

 

স্থানীয়রা জানান, এরা দু’জনই ইয়াবাখোর ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী। এছাড়া আটকদের একজন বড়লেখা পৌর শহরের হার্ডওয়ার ব্যবসায়ী শশাংক দত্ত অপহরণ মামলার এজাহার নামীয় আসামি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, ভুক্তভোগীর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ধর্ষণচেষ্টা কারি দুই যুবককে আটক করেন। পরে ভুক্তভোগী নারী ও তিনি আটকদের থানায় সোপর্দ করেছেন।
বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, আটকদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলছে।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930