সিলেটে ৬ ঘন্টায় যে কারণে পুলিশের জালে অর্ধশত

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

সিলেটে ৬ ঘন্টায় যে কারণে পুলিশের জালে অর্ধশত

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অপরাধ রুখতে চিরুনী অভিযান পরিচালনা করছে সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসমএমপি)। এরই ধারাবাহিকতায় রবিবার (১৯ জুলাই) বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ৬ ঘন্টার অভিযানে ৪৭জনকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ জানায়, মহানগর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সিলেট মেট্রোপলিটন পুলিশ এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ৬ঘন্টার চিরুনী অভিযানে মোট ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর থানাভিত্তিক গ্রেফতারকৃতদের সংখ্যা কোতোয়ালি মডেল থানায় ১০ জন, জালালাবাদ থানায় ৭ জন, এয়ারপোর্ট থানায় ৬ জন, দক্ষিণ সুরমা থানায় ১২ জন, মোগলাবাজার থানায় ৯ জন, শাহপরাণ (রহ.) থানায় ৩ জন। এই নিয়ে সর্বমোট ৪৭ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘বিভিন্ন অপরাধে এসএমপির ৬টি থানা এলাকা থেকে বি‌শেষ চিরুনী অভিযা‌নে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা প্র‌ক্রিয়াধীন রয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930