সিলেট ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ভারতের মহারাষ্ট্রে এক ব্যাক্তি গৃহপালিত ‘মহিষের’ জন্মদিন পালন করায় মামলা করেছে রাজ্যের থানে জেলার পুলিশ।। করোনা মহামারি প্রতিরোধের বিধিনিষেধ অমান্য করে অনুষ্ঠান উদযাপনের জন্য এই মামলা করা হয়।বৃহস্পতিবার (১১ মার্চ) মহারাষ্ট্রের ডম্বিভালি এলাকার রেটরি বন্ডারের নিজ বাড়িতে গৃহপালিত মহিষের জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করেন কিরণ মহাত্রে নামের এক ব্যক্তি।
তিনি কোভিড-১৯ বিধি ভেঙে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এমনকি সেখানে উপস্থিত অতিথিরা কেউই মাস্ক পরিধান করেননি এবং সামাজিক দূরত্বও মেনে চলেননি।স্থানীয় বিষ্ণুনগর পুলিশ থানার এক কর্মকর্তা জানান, ‘অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইপিসি সেকশন ২৬৯ (জীবনের জন্য হুমকি এমন রোগের বিস্তার ছড়ানো) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি।’