দোকানে ঢুকে বোতল খুলে বানরের মদ পান

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২১

দোকানে ঢুকে বোতল খুলে বানরের মদ পান

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মানুষের আচরণ অনুরকণ করার ক্ষেত্রে বানরের তুলনা নেই। তারা খুব সহজেই মানুষের কাছ থেকে শিখতে এবং তাদের আচরণকে অনুকরণ করতে পারে। কিন্তু তাই বলে মানুষের মতো মদপান। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের মন্ডলা জেলায়। খবর আনন্দবাজারের বানরের ওই মদ পানের দৃশ্য ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

 

প্রথমে একটি বার মদের দোকানে ঢোকে। তারপর নির্দিষ্ট জায়গা থেকে একটি মদের বোতল তুলে নেয়। এর পর মানুষের মতোই বোতলের ছিপি নিজেই দাঁত দিয়ে খুলে ফেলে মদ্যপান শুরু করে। এ সময় মদের দোকানের মালিক বানরটিকে বিস্কুট খাওয়ার জন্য সাধেন। কিন্তু সে দিকে ভ্রূক্ষেপ না করে মদ খাওয়াতেই ব্যস্ত হয়ে পড়ে বানরটি। মানুষের মতোই মদের বোতলটি হাতে নিয়ে গলায় ঢালতে শুরু করে মদ।

 

এদিকে, এমন মজার ঘটনা দেখে পথচারীরা বেশ মজা পান। অনেকেই দোকানের বাইরে দাঁড়িয়ে ভিডিও শুরু করেন।এমনই একজন পথচারী জানান, কয়েকদিন আগে ওই দোকানের বাইরে কয়েক ফোঁটা মদ মাটিতে পড়েছিল। বানরটি সেটা চেটে খায় তা। তার পর থেকে নিয়মিতই বানরটি দোকানের কাছে ঘুরঘুর করত। তাকে কিছুতেই তাড়ানো যেত না।ৱঅনেকের মতে, মদের স্বাদ মনে হয় বানরটির পছন্দ হয়েছিল। এ কারণেই সে আবারও ফিরে এসেছিল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031