উচ্চ আদালতের রায়ে নিষিদ্ধ হলো “নানীর বাণী”

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

উচ্চ আদালতের রায়ে নিষিদ্ধ হলো “নানীর বাণী”

লন্ডন বাংলা ডেস্কঃ

দিয়া আরেফিন’র নানীর বাণী’ বইটির প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ করে আজ বুধবার আদেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে বইটি মানুষের ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতায় আঘাত করেছে উল্লেখ করে সুপ্রিমকোর্টের আইনজীবী আজহার উল্লাহ ভূইঁয়া আদালতের নজরে আনেন।

বিষয়টি আমলে নিয়ে বিচারপতি এম, ইনায়েতুর রহিমের নেতৃত্বে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে বই দুইটির প্রকশনা ও বিক্রি নিষিদ্ধ করে আদেশ দিয়েছেন।

এডভোকেট আজহার উল্লাহ জানান, বইটি মানুষের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তি স্বাধীনতায় আঘাত করেছে। আইনজীবীদের পক্ষে বিষয়টি আদালতের নজরে এনেছি। আদালত বিষয়টি আমলে নিয়ে আদেশ দেন। আদেশে বই দুইটির প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ করেন। ২১-এ বইমেলা থেকে বই দুইটি সরিয়ে নিতে বাংলা একাডেমির ডিজিকে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব, ডিসি-এসপি ঢাকা ও নারায়ণগঞ্জকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান আইনজীবী আজহার উল্লাহ। খবর বাসসের।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930