কবি সংগীতা বোনার্জী আন্তর্জাতিক স্বর্ণপদকে ভূষিত হয়েছেন

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫

কবি সংগীতা বোনার্জী আন্তর্জাতিক স্বর্ণপদকে ভূষিত হয়েছেন

নিজস্ব প্রতিবেদক ::

 

কবিতা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কবি ও সাহিত্যিক সংগীতা বোনার্জী আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন।

 

 

 

তাঁকে সার্ক কবি ও সাহিত্যিক২০২৫ সম্মাননায় ভূষিত করা হয়েছে। চা শ্রমিক পরিবারের সন্তান হয়েও সংগীতা বোনার্জী নিজের প্রতিভা, অধ্যবসায় ও সাহিত্যপ্রেমের মাধ্যমে গড়ে তুলেছেন এক অনন্য দৃষ্টান্ত। সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে তাঁর সাহিত্যিক অবদানের স্বীকৃতি স্বরূপ এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।

 

 

 

কবি সংগিতা বোনার্জীর এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি চা শ্রমিক সমাজসহ সমগ্র অঞ্চলের মানুষের জন্য গৌরবের এক উজ্জ্বল অধ্যায়। তিনি প্রমাণ করেছেন প্রতিভা, নিষ্ঠা ও অধ্যবসায় থাকলে যে কোনো প্রতিবন্ধকতাকে জয় করা সম্ভব।

 

 

 

 

স্থানীয় সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে তাঁর এই অর্জনে বইছে আনন্দের জোয়ার। সাহিত্যপ্রেমী মহলের অনেকে আশা করছেন, সংগিতা বোনার্জীর এই সাফল্য তরুণ প্রজন্মকে সাহিত্য ও সৃজনশীলতার পথে নতুন অনুপ্রেরণা দেবে।

 

 

 

 

কবি সংগীতা বোনার্জী বলেন,এই স্বীকৃতি আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত। আমি বিশ্বাস করি, সাহিত্য মানুষকে চিনতে শেখায়, ভালোবাসতে শেখায়। চা শ্রমিক পরিবারের সন্তান হয়েও আজ এই অবস্থানে পৌঁছাতে পেরেছি এটি আমার পরিশ্রম, বিশ্বাস ও মানুষের ভালোবাসার ফসল।

 

 

 

 

আমি চাই, আমাদের সমাজের তরুণ প্রজন্ম সাহিত্যচর্চার মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণের পথ খুঁজে পাক। কবি সংগীতা বোনার্জীর এই আন্তর্জাতিক স্বীকৃতি নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়ে থাকবে অনুপ্রেরণার এক আলোকবর্তিকা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930